পরীক্ষামূলক সংস্করণ

আইভী রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ করেসপন্ডেন্ট;

আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক এবং প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী বেগম আইভী রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিলপূর্ব এক শান্তিপূর্ণ সমাবেশে ঘাতকের দল বর্বরোচিত গ্রেনেড হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এই ন্যাক্কারজনক গ্রেনেড হামলায় বেগম আইভী রহমান গুরুতর আহত হন। সম্মিলিত সামরিক হাসপাতালে চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ২৪ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আইভী রহমানের ১৬তম মৃত্যুবাষির্কী উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে বাংলাদেশ আওয়ামী লীগ। এতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগণ যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে অংশগ্রহণ করবেন।

প্রধান খবর

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লার পাঁচটি ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালগুলোর উদ্বোধন করবেন। জনবল কাঠামো অনুমোদন ও উপপরিচালক পদায়নের মাধ্যমে কার্যক্রম শুরুর প্রস্তুতি এগিয়েছে।

গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধে ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। নাওজোড়, ভোগড়া ও ভবানীপুর এলাকায় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। পরিস্থিতি বিবেচনায় ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আট জেলায় বিজিবির ১০৮ প্লাটুন মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রদত্ত তথ্যে মোট ১০৮ প্লাটুন মোতায়েনের কথা বলা হলেও এলাকাভিত্তিক হিসাবে ১০৪ প্লাটুনের হিসাব পাওয়া যাচ্ছে। প্রস্তুত রাখা হয়েছে আরও ৪ প্লাটুন।

আসছে...