পরীক্ষামূলক সংস্করণ

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় ২২৮টি স্থাপনা ক্ষতিগ্রস্ত

অল ক্রাইমস.টিভি ডেস্ক

মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে ইরানের বিমান হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনী ব্যবহৃত ঘাঁটি ও স্থাপনাগুলোর অন্তত ২২৮টি অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

বুধবার (৬ মে) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এসব হামলার লক্ষ্য ছিল মার্কিন ঘাঁটিগুলোর বিমান সংরক্ষণ কাঠামো, ব্যারাক, জ্বালানি ডিপো, যুদ্ধবিমান এবং রাডার, যোগাযোগ ও বিমান প্রতিরক্ষা সরঞ্জাম।

ওয়াশিংটন পোস্ট আরও দাবি করে, ক্ষয়ক্ষতির পরিমাণ যুক্তরাষ্ট্র সরকারের আগে স্বীকার করা বা প্রকাশিত যেকোনো তথ্যের তুলনায় অনেক বেশি। এর আগে সিএনএন-এর এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যে অন্তত ১৬টি মার্কিন ঘাঁটিতে বড় ধরনের ক্ষতির কথা বলা হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, কর্মকর্তাদের মতে ইরানের হামলার হুমকির কারণে কিছু মার্কিন ঘাঁটি স্বাভাবিকভাবে সেনা মোতায়েনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে যুদ্ধ শুরুর পর থেকেই কমান্ডাররা বাহিনীর একটি অংশকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

তবে মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র ওয়াশিংটন পোস্টকে বলেন, ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির ব্যাখ্যা অতিরঞ্জিত করা উচিত নয়, কারণ প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ধারণ করা কঠিন এবং কিছু ক্ষেত্রে ভুল ধারণা তৈরি হতে পারে। তিনি আরও জানান, যুদ্ধ শেষে বিস্তারিত মূল্যায়ন প্রকাশ করা হবে।

এদিকে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ কংগ্রেসে জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মোট ব্যয় প্রায় ২৫ বিলিয়ন ডলার হতে পারে। একই সঙ্গে তিনি স্বীকার করেন, ব্যবহৃত গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পুনরায় সংগ্রহ করতে দীর্ঘ সময় লাগবে।

পেন্টাগন ২০২৭ অর্থবছরের জন্য ১.৫ ট্রিলিয়ন ডলারেরও বেশি বাজেট প্রস্তাব করেছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...