পরীক্ষামূলক সংস্করণ

মাস্কের শুক্রাণু দেওয়ার প্রস্তাবে রাজি হয়ে ৪ সন্তানের মা শিভন

অল ক্রাইমস.টিভি ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা ওপেন এআই (OpenAI)-এর আইনি লড়াইয়ের মাঝে ইলন মাস্কের ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন সংস্থাটির সাবেক বোর্ড সদস্য শিভন জিলিস। তিনি আদালতে স্বীকার করেছেন যে, মাস্কের দেওয়া শুক্রাণু দানের প্রস্তাবে রাজি হয়ে তিনি বর্তমানে চার সন্তানের মা হয়েছেন।

২০২৬ সালের ৭ মে, বুধবার ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে সাক্ষ্য দেওয়ার সময় শিভন জিলিস এসব তথ্য জানান। ওপেন এআই-কে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তরের বিরোধিতা করে মাস্ক যে মামলা করেছেন, সেই সূত্রেই শিভনের এই সাক্ষ্য গ্রহণ করা হয়। শিভন জানান, ২০২০ সালের দিকে যখন তিনি মা হওয়ার কথা ভাবছিলেন, তখন মাস্ক তাকে শুক্রাণু দানের প্রস্তাব দেন। শুরুতে তাদের পরিকল্পনা ছিল বিষয়টি গোপন রাখা হবে এবং মাস্ক বাবার ভূমিকায় খুব একটা সক্রিয় থাকবেন না। তবে বর্তমানে মাস্ক তার চার সন্তানের জীবনেই অত্যন্ত সক্রিয় এবং সপ্তাহে কয়েক ঘণ্টা তারা সপরিবারে সময় কাটান।

আদালতে শিভন আরও জানান, ২০১৬ সালে ওপেন এআই-তে উপদেষ্টা হিসেবে যোগ দেওয়ার সময় মাস্কের সঙ্গে তার পরিচয় হয়। পরে তিনি টেসলা ও নিউরালিংকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ওপেন এআই-এর আইনজীবীরা অভিযোগ করেছেন যে, মাস্ক সংস্থাটি ছেড়ে দেওয়ার পরও শিভন গোপনে তাকে তথ্য সরবরাহ করতেন। যদিও শিভন এক সময় মাস্কের সঙ্গে রোমান্টিক সম্পর্কের কথা স্বীকার করেছেন, তবে ২০২০ সালে সন্তান নেওয়ার সময় তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না বলে দাবি করেন। এদিকে আদালতের নথিতে দেখা গেছে, মাস্ক ওপেন এআই-কে নিজের নিয়ন্ত্রণে আনতে চেয়েছিলেন এবং এমনকি একে টেসলার অধীনে নেওয়ারও প্রস্তাব দিয়েছিলেন, যা স্যাম অল্টম্যান ও অন্য প্রতিষ্ঠাতারা প্রত্যাখ্যান করেন।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...