অল ক্রাইমস. টিভি ডেস্ক
সূর্যকুমার যাদব ও তার স্ত্রী দেবিশা শেঠি-এর ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। বিয়ের প্রায় ১০ বছর পর প্রথমবারের মতো বাবা-মা হলেন এই দম্পতি।
সামাজিক মাধ্যমে সুখবরটি জানানোর পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক। ক্রিকেট ও বলিউড অঙ্গনের তারকারাও অভিনন্দন জানিয়েছেন তাদের।
রণবীর সিং শুভেচ্ছা জানিয়ে লেখেন, “ঈশ্বর আশীর্বাদ করুন।” এছাড়া অর্জুন কাপুর, ভিকি কৌশল, বরুণ ধাওয়ান-সহ অনেকেই অভিনন্দন জানিয়েছেন।
২০১৬ সালে প্রেম করে বিয়ে করেন সূর্যকুমার ও দেবিশা। কলেজজীবনে একটি নাচের অনুষ্ঠানে তাদের প্রথম পরিচয় হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সূর্যকুমার জানান, ক্রিকেট ক্যারিয়ারের কঠিন সময়ে দেবিশাই তাকে মানসিকভাবে সবচেয়ে বেশি সহায়তা করেছেন। বিশেষ করে জাতীয় দলে সুযোগ না পাওয়ার হতাশা কাটিয়ে উঠতে স্ত্রী তাকে অনুপ্রাণিত করেছেন বলে উল্লেখ করেন তিনি।
বর্তমানে মুম্বাই ইন্ডিয়ানস-এর হয়ে খেলছেন সূর্যকুমার যাদব। তবে কন্যাসন্তানের জন্মের কারণে দলের সঙ্গে রায়পুর সফরে যাননি বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।



