অল ক্রাইমস. টিভি ডেস্ক
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সাম্রাজ্যবাদী চিন্তা ও শোষণভিত্তিক রাজনীতির ভবিষ্যতের বিশ্বে কোনো স্থান নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি বলেন, পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই ইরানের নীতির মূল ভিত্তি। তিনি আরও বলেন, সাম্রাজ্যবাদী মানসিকতা ও আধিপত্যবাদী রাজনীতি ভবিষ্যতের পৃথিবীতে টিকে থাকতে পারবে না।
মাসুদ পেজেশকিয়ান উল্লেখ করেন, সহনশীলতা ইরানি সংস্কৃতির গভীরে প্রোথিত। পাশাপাশি নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম দেশটির ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ বলেও মন্তব্য করেন তিনি। দেশের অগ্রগতি ও জাতীয় পরিচয় রক্ষার এই পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ইরানি প্রেসিডেন্ট।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগজি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন। তিনি বলেন, যখনই কোনো কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হয়, তখনই যুক্তরাষ্ট্র দায়িত্বহীন সামরিক তৎপরতার পথ বেছে নেয়।
তিনি প্রশ্ন তুলে বলেন, এটি কি চাপ প্রয়োগের কৌশল, নাকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরও একটি জটিল সংঘাতে জড়িয়ে ফেলার ফলাফল।



