পরীক্ষামূলক সংস্করণ

গাজীপুরে গণপিটুনিতে নিহত সেই ৩ জনের পরিচয় শনাক্ত

অল ক্রাইমস.টিভি ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত তিন ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা এবং তারা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

আজ রবিবার (১০ মে) ২০২৬ তারিখ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কালিয়াকৈর থানা পুলিশ সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহতরা হলেন— সিলেটের সদর থানার ঘাসিটোলা এলাকার কৃষ্ণ (৪৬), গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বদনী ভাংনা এলাকার আজহারুল ইসলাম (৩৬) এবং রাজধানীর মিরপুর মধ্য পীরেরবাগ এলাকার মো. সেলিম (৩৮)।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, শনিবার (৯ মে) দিবাগত গভীর রাতে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় আবু বক্কর সিদ্দিকের বাড়িতে ১০ থেকে ১২ জনের একটি চোর চক্র পিকআপ ভ্যান নিয়ে গরু চুরি করতে যায়। বাড়ির মালিক টের পেয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী একত্রিত হয়ে তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে পালানোর সময় উত্তেজিত জনতা তিনজনকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। এসময় তাদের কাছ থেকে তালা কাটার সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বিক্ষুব্ধ জনতা চোরদের ব্যবহৃত পিকআপ ভ্যানটিতেও আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও ফুলবাড়িয়া ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং বাকি দুজন চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮টার দিকে মারা যান।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...