পরীক্ষামূলক সংস্করণ

সন্ত্রাসী ও শীর্ষ মাদক ব্যবসায়ী নিজু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

র‍্যাব রাজধানীর মুগদা এলাকা থেকে মোঃ মঞ্জর হোসেন  নিজু নামে এক সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

র‌্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা মহানগরীর মুগদা থানাধীন পূর্ব মানিকনগর, ওয়াসা রোডস্থ বাড়ী নং-৫৭/১/৫ এর একটি কক্ষের মধ্যে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল ০১/১০/২০২০ তারিখ ০১০৫ ঘটিকার সময় ঢাকা মহানগরীর মুগদা থানাধীন পূর্ব মানিকনগর, ওয়াসা রোডস্থ বাড়ী নং-৫৭/১/৫ এর একটি কক্ষের ভিতর একটি বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী ও শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ মঞ্জুর হোসেন  ওরফে  নিজু (৩২), পিতা-মৃত শাহজাহান, সাং-কান্দারগাঁও, থানা-মেঘনা, জেলা-কুমিল্লা, বর্তমানে-বাড়ী নং-৫৭/১/৫, পূর্ব মানিক নগর, ওয়াসা রোড, থানা-মুগদা, ডিএমপি, ঢাকাকে ইয়াবা ট্যাবলেট ৮৬৫ পিস এবং গাঁজা ০.৫০০ কেজিসহ হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আসামীর রুম তল্লাশী করে বিদেশী পিস্তল ০১ টি, ম্যাগাজিন ০১ টি, এ্যামোনেশন ০২ রাউন্ড, চাইনিজ কুড়াল ০১ টি, চাপাতি ০৩ টি, চাকু ০৩ টি এবং ছোরা ০১ টি উদ্ধার করা হয়। আসামীর নিকট হতে উদ্ধারকৃত পিস্তলের বৈধ কোন কাগজপত্র সে দেখাতে পারে নাই। এই সমস্ত অস্ত্র সে সন্ত্রাসীমূলক কার্যক্রমে এবং মাদক বিক্রয়ের জন্য এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে ব্যবহার করে থাকে।

মুগদা এলাকার জনসাধারন মোঃ মঞ্জুর হোসেন @ নিজু (৩২) এর মাদক ব্যবসা এবং সন্ত্রাসীমূলক কর্মকান্ডের জন্য অতিষ্ঠ ছিল। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩ কে এ ধরনের মাদক বিরোধী অভিযানের জন্য স্থানীয় জনসাধারন ধন্যবাদ জানায়।

 

প্রধান খবর

গ্রাম পুলিশদের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা, অবসরকালীন আনুতোষিক ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্তে সাধারণ সদস্যদের মাসিক বেতন ১০ হাজার ৫০০ এবং প্রধানদের ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতি ইউনিয়নে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগ ও ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।

৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া বাণীতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির জন্য অর্থায়ন বা লস অ্যান্ড ড্যামেজ তহবিল বাড়ানোর দাবি জানাবে বাংলাদেশ।

আসছে...