পরীক্ষামূলক সংস্করণ

১৬ মাসে দেশে এসেছেন নতুন করে দেড় লাখ রোহিঙ্গা

অল ক্রাইমস. টিভি ডেস্ক

বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ও সহিংসতার কারণে গত ১৬ মাসে নতুন করে প্রায় দেড় লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

বুধবার (১৩ মে) জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এই তথ্য জানিয়েছে।

সংস্থাটির মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করা এক লাখ ৪৯ হাজার ৭৬৯ জন রোহিঙ্গাকে নতুন করে নিবন্ধন করা হয়েছে। এর মধ্যে শুধু গত মাসেই দুই হাজার ৭৮০ জন নতুন আগত হিসেবে নিবন্ধিত হয়েছেন।

ইউএনএইচসিআরের তথ্যমতে, বর্তমানে বাংলাদেশের ক্যাম্পগুলোতে মোট ১১ লাখ ৯৪ হাজার ১২৩ জন রোহিঙ্গাকে শনাক্ত করা গেছে। এর মধ্যে ৭৮ শতাংশ নারী ও শিশু এবং ১২ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন।

জাতিসংঘের এই সংস্থাটি আরও জানিয়েছে, ২০২৪ সাল থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও নির্যাতনের কারণে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এর ফলে রোহিঙ্গারা নিরাপত্তার খোঁজে বাংলাদেশে প্রবেশ করছে।

প্রতিবেদনে বলা হয়, গত ৩০ এপ্রিল পর্যন্ত ইউএনএইচসিআর ১০ লাখ ৪৪ হাজার ৩৫৪ জন রোহিঙ্গাকে নিবন্ধন করেছে, যারা ১৯৯০ সাল ও ২০১৭ সাল থেকে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে এসেছে। এর মধ্যে ১৯৯০ সালের পর আসা রোহিঙ্গার সংখ্যা ৩৯ হাজার ৬৯১ জন এবং ২০১৭ সালের পর আসা রোহিঙ্গার সংখ্যা ১০ লাখ ৪ হাজার ৬৬৩ জন।

প্রতিবেদন অনুযায়ী, রাখাইন রাজ্যে ক্রমবর্ধমান সংঘাতের কারণে ২০২৪ সাল থেকে নতুন করে শরণার্থীদের বাংলাদেশে প্রবেশ অব্যাহত রয়েছে। ফলে বছরের শেষ দিকে ক্যাম্পগুলোতে নতুন আগতদের বড় একটি ঢেউ দেখা গেছে এবং তাদের বায়োমেট্রিক নিবন্ধনের কাজ চলছে।

প্রধান খবর

গ্রাম পুলিশদের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা, অবসরকালীন আনুতোষিক ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্তে সাধারণ সদস্যদের মাসিক বেতন ১০ হাজার ৫০০ এবং প্রধানদের ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতি ইউনিয়নে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগ ও ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।

৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া বাণীতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির জন্য অর্থায়ন বা লস অ্যান্ড ড্যামেজ তহবিল বাড়ানোর দাবি জানাবে বাংলাদেশ।

আসছে...