পরীক্ষামূলক সংস্করণ

কাফনে মোড়া লাশের আদলে ফেন্সিডিল বহনঃ গ্রেফতার ০৪

নিজস্ব প্রতিবেদক
লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সে কাফনের কাপড়ে মোড়ানো তিনটি মৃতদেহের আদলে ফেন্সিডিল বহনের সময় চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগ।
অল ক্রাইমস টিভির সাথে আলাপকালে ডিবির গুলশান বিভাগের ডিসি মশিউর রহমান এটি নিশ্চিত করেছেন।

তিনি জানান,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- মাহাবুবুল হাসান (২৯), হাসানুর রহমান সবুজ (২২), মোঃ সোহেল মিয়া ওরফে এমিলে (২৫) ও রোমন (২৩)। ০৪ অক্টোবর ১৫.৩০ টায় শাহবাগ থানার গণপূর্ত স্টাফ কোয়ার্টারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্স থেকে ২ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারসহ একটি লাশবাহী এ্যাম্বুলেন্স ও ০১টি মাইক্রোবাস জব্দ করা হয়।

এ বিষয়ে গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ মাহবুবুল আলম অল ক্রাইমস টিভিতে জানান, কতিপয় মাদক ব্যবসায়ী কৌশল হিসেবে লাশবাহী এ্যাম্বুলেন্সের ভিতরে সাদা কাপড়ে মোড়ানো লাশের আদলে ফেন্সিডিল বহন করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিতে একটি কালো রংয়ের মাইক্রোবাসে যাত্রী সেজে লাশবাহী গাড়ীর পিছনে আসছেন। উক্ত সংবাদের ভিত্তিতে ০৪ অক্টোবর দুপুরের দিকে শাহবাগ থানার গণপূর্ত স্টাফ কোয়ার্টারের সামনে অভিযান চালিয়ে লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্স তল্লাশী করে সাদা কাফনের কাপড়ে মোড়ানো ফেন্সিডিল ভর্তি বস্তা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা ডিবির গুলশান ডিভিশনের এডিসি মোঃ শাজাহান সাজু জানান, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে এই রকম অভিনব কায়দায় ফেন্সিডিল কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে ঢাকা শহরে নিয়ে আসেন। এরপর ফেন্সিডিলগুলো সুযোগ বুঝে তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করেন।

এ ঘটনায় শাহবাগ থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রধান খবর

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে মোংলা বন্দর, প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল ও এলএনজি টার্মিনালের সম্ভাবনা গুরুত্ব পাচ্ছে।

সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি

রাঙামাটির সাজেক পর্যটন সড়কে অবরোধ চলাকালে উজোবাজারে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি হয়েছে। কয়েকজন সেনাসদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু ও ১,৩৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর মোট মৃত্যু ৩৬৪ এবং হাসপাতালে ভর্তি ১ লাখ ১৬ হাজার ৯৯০ জন।

আসছে...