পরীক্ষামূলক সংস্করণ

নেপালের দখলে আছে ভারতের কিছু জমি: বালেন্দ্র শাহ

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেছেন, সীমান্ত বিরোধের ক্ষেত্রে শুধু ভারতই নেপালের ভূখণ্ড দখল করেনি, নেপালও বিভিন্ন স্থানে ভারতের কিছু ভূমি দখল করে রেখেছে। এ ধরনের বিরোধ সমাধানে দুই দেশের মধ্যে খোলামেলা আলোচনা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

রোববার সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি জানতে পেরেছেন যে সীমান্তসংক্রান্ত বিষয়টি একতরফা নয়। তাই উভয় দেশের উচিত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করা।

ভারত ও চীনের মধ্যে লিপুলেখ ও লিম্পিয়াধুরা হয়ে বাণিজ্যিক যোগাযোগ নিয়ে প্রশ্নের জবাবে শাহ বলেন, লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি অঞ্চল নিয়ে দীর্ঘদিনের বিরোধ কূটনৈতিক আলোচনার মাধ্যমেই নিষ্পত্তি করা হবে।

তিনি জানান, এ বিষয়ে নেপাল ইতোমধ্যে ভারতকে আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা পাঠিয়েছে এবং ভারতের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে। দুই দেশ ইতিহাসবিদ, জরিপ বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে যৌথ দল গঠনের মাধ্যমে বিষয়টি পর্যালোচনা করবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সীমান্ত বিরোধ নিয়ে নেপাল চীন ও যুক্তরাজ্যের সঙ্গেও আলোচনা করেছে। তার মতে, ব্রিটিশ ভারতের সময় থেকেই এই সমস্যার সূত্রপাত হওয়ায় যুক্তরাজ্যেরও এ বিষয়ে আগ্রহ দেখানো উচিত।

এদিকে বিভিন্ন কমিশনের জমা দেওয়া প্রতিবেদন পর্যালোচনা করে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এর মধ্যে মানবাধিকার কমিশন এবং সাম্প্রতিক শিক্ষার্থী বিক্ষোভসংক্রান্ত প্রতিবেদনও রয়েছে।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...