পরীক্ষামূলক সংস্করণ

ফাইনাল হারের পর গুজরাটের টিম বাসে আগুন, অল্পের জন্য রক্ষা ক্রিকেটাররা

আইপিএলের ফাইনালে পরাজয়ের পর গুজরাট টাইটান্সের দলকে বহনকারী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মাঠ থেকে হোটেলে ফেরার পথে বাসে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হলে কিছু সময়ের জন্য বিপাকে পড়েন শুভমান গিলরা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে বাসের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত বাসটি রাস্তার পাশে থামিয়ে ক্রিকেটার ও কর্মকর্তাদের নিরাপদে নামিয়ে আনা হয়। পরে অন্য একটি বাসের ব্যবস্থা করা হলে সবাই নিরাপদে হোটেলে পৌঁছান।

রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে গুজরাট টাইটান্টসকে হারিয়ে শিরোপা জয় করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচ শেষে হোটেলে ফেরার পথেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয় গুজরাট দল।

জানা গেছে, আগুনের কারণে বাসটি সম্পূর্ণ অচল হয়ে পড়ে। বিকল্প যানবাহন পৌঁছাতে কিছুটা সময় লাগায় শুভমান গিল, মোহাম্মদ সিরাজ, কাগিসো রাবাদাসহ দলের সদস্যদের সড়কেই অপেক্ষা করতে হয়। তবে ঘটনায় কেউ আহত হননি।

এদিকে ফাইনালের আগে গুজরাট দলের ব্যস্ত ভ্রমণ সূচি নিয়েও আলোচনা শুরু হয়েছে। কয়েক দিনের মধ্যে একাধিক শহরে যাতায়াত ও গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হওয়ায় ক্রিকেটাররা ক্লান্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে দলের ক্রিকেট পরিচালক বিক্রম সোলাঙ্কি পরাজয়ের জন্য ক্লান্তিকে দায়ী করতে রাজি নন। তিনি বলেন, ব্যস্ত সূচির কারণে কিছুটা ক্লান্তি থাকলেও প্রতিপক্ষের কৃতিত্ব খাটো করার সুযোগ নেই।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...