পরীক্ষামূলক সংস্করণ

গরমে হাঁসফাঁস রাজধানীবাসী, আজও বৃষ্টির সম্ভাবনা নেই

ঈদের পর থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র গরম ও বাতাসে উচ্চ আর্দ্রতার কারণে জনজীবনে অস্বস্তি বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজও ঢাকার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং গরমের অনুভূতি আরও বেশি হতে পারে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা কম এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অস্বস্তি আরও বাড়তে পারে। সকালে আর্দ্রতার হার ছিল ৮৬ শতাংশ। একই সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে দেশের বিভিন্ন অঞ্চলেও মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অধিকাংশ এলাকায় গরম পরিস্থিতি অব্যাহত থাকলেও কিছু অঞ্চলে বৃষ্টিপাতের কারণে সাময়িক স্বস্তি মিলতে পারে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...