পরীক্ষামূলক সংস্করণ

বেনাপোল সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

বেনাপোলের সাদীপুর সীমান্ত দিয়ে ৮-১০ জনকে বাংলাদেশে পুশইনের (ঠেলে পাঠানো) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩১ মে) দিবাগত রাতে সাদিপুর খড়ের মাঠ এলাকার ২১/৬ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কয়েকজন নাগরিককে বাংলাদেশ সীমান্তের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের শূন্যরেখায় (জিরো লাইন) রুখে দেয়। এরপর থেকেই তারা সেখানে অবস্থান করছে এবং সীমান্ত এলাকায় বিজিবির কড়া নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল নিশ্চিত করে জানান, পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। বিষয়টি পতাকা বৈঠকের মাধ্যমে মীমাংসার চেষ্টা চলছে।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...