পরীক্ষামূলক সংস্করণ

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের খবরে রাঙ্গামাটিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের আকস্মিক পদত্যাগের খবরে রাঙ্গামাটিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন তাঁর অনুসারী ও বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

সোমবার (০১ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে জেলা শহরের কাঁঠালতলীস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এই সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচির সূচনা হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের ওপর অবস্থান নিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন এবং মন্ত্রীর পদত্যাগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এই প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, ছাবের আহম্মদ ও মুজিবুর রহমান, মানস মুকুল চাকমা, জেলা মহিলা দলের আহ্বায়ক নুর জাহান বেগম পারুল, যুগ্ম আহ্বায়ক ইয়াছমিন বাবলী এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনসহ দলীয় অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করে দাবি করেন, পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান নিজ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেননি, বরং একটি স্বার্থান্বেষী ও ষড়যন্ত্রকারী মহল তাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন। তাঁরা আরও উল্লেখ করেন, যারা নেপথ্যে থেকে মন্ত্রীর এই পদত্যাগে ইন্ধন জুগিয়েছে, তারা আজকের এই প্রতিবাদী বিক্ষোভ মিছিল বা সড়ক অবরোধে অংশ নেয়নি এবং এর মাধ্যমেই সেইসব ষড়যন্ত্রকারীদের অবস্থান পরিষ্কার হয়ে গেছে। দীপেন দেওয়ানকে পাহাড়ের একমাত্র অবিসংবাদিত নেতা হিসেবে আখ্যায়িত করে উপস্থিত নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবি জানান যেন তাঁকে পুনরায় পার্বত্যমন্ত্রী হিসেবেই স্বদে বহাল রাখা হয়। একই সাথে তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যতক্ষণ পর্যন্ত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের আনুষ্ঠানিক ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং আন্দোলন চালিয়ে যাবেন।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...