পরীক্ষামূলক সংস্করণ

তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে মোটরসাইকেল ঠেলে এনসিপির বিক্ষোভ

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধির তীব্র প্রতিবাদে যশোরে অভিনব কায়দায় মোটরসাইকেল ঠেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (১ জুন) বিকালে যশোর শহরের চিত্রামোড় এলাকা থেকে সংগঠনটির নেতাকর্মীরা নিজ নিজ মোটরসাইকেল ঠেলে একযোগে শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গাড়িখানা তেল পাম্পের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে মোটরসাইকেলগুলো সারিবদ্ধভাবে রেখে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েলের নেতৃত্বে এই কর্মসূচিতে অংশ নেন যুগ্ম সমন্বয়কারী মুনির আজাদ, জেলা যুবশক্তির মুখ্য সংগঠক সোহানুর রহমানসহ যুবশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে খালেদ সাইফুল্লাহ জুয়েল ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচনের মাত্র ১০০ দিনের মাথায় বর্তমান সরকারের গণবিরোধী সিদ্ধান্তের কারণে তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। জনগণ যে প্রত্যাশা নিয়ে নতুন সরকারকে এনেছিল, সরকার তা পূরণে ব্যর্থ হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, এর আগে আন্তর্জাতিক পরিস্থিতি ও হরমুজ প্রণালির সংকটের কারণে তেলের দাম বৃদ্ধি মেনে নেওয়া হলেও, বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত থাকার পরও নতুন করে দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। এই সিদ্ধান্ত সংস্কারের প্রতিশ্রুতির পরিপন্থী এবং এর ফলে খেটে খাওয়া সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে প্রয়োজনে আবারও দেশে গণ-অভ্যুত্থানের ডাক দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। যুগ্ম সমন্বয়কারী মুনির আজাদ সরকারের এই পদক্ষেপকে স্বৈরাচারী আচরণের সঙ্গে তুলনা করে বলেন, বিশ্ববাজারের অজুহাত দেখিয়ে রাতের অন্ধকারে দাম বাড়িয়ে জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হচ্ছে। উল্লেখ্য, এক মাসের ব্যবধানে সরকার আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, যেখানে প্রতি লিটার অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম ৫ টাকা বৃদ্ধি পেলেও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রধান খবর

এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংখ্যা গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায় ও রাজস্ব ফাঁকির অভিযোগে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানিতে অভিযান চালিয়েছে দুদক।

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন বা লঙ্ঘনের চেষ্টা করলে তদন্তের পর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট শুরু হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।

বেকারত্ব সৃষ্টি করে এমন শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‍্যাংকিং উন্নয়ন এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

আসছে...