পরীক্ষামূলক সংস্করণ

২০২৬ বিশ্বকাপে দেখা যাবে যেসব নতুন নিয়ম

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে খেলার বিভিন্ন নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ফুটবলের আইনপ্রণেতা সংস্থা আইএফএবি। নতুন নিয়মগুলো মূলত সময় অপচয় কমানো, বর্ণবাদ ও বৈষম্য রোধ এবং খেলার গতি বাড়ানোর লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচে কোনো উত্তপ্ত পরিস্থিতির সময় কোনো খেলোয়াড় হাত, বাহু বা জার্সি দিয়ে মুখ ঢাকলে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হতে পারে। এছাড়া রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে চলে গেলে খেলোয়াড় বা সংশ্লিষ্ট কোচ-কর্মকর্তার জন্যও লাল কার্ডের বিধান রাখা হয়েছে। কোনো দল মাঠ ত্যাগ করায় ম্যাচ পরিত্যক্ত হলে প্রতিপক্ষ দলকে বিজয়ী ঘোষণা করা হবে।

সময় নষ্ট ঠেকাতে থ্রো-ইন ও গোল-কিক নেওয়ার ক্ষেত্রে পাঁচ সেকেন্ডের সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে থ্রো-ইন না নিলে বলের দখল প্রতিপক্ষ পাবে এবং গোলরক্ষক সময়মতো গোল-কিক নিতে ব্যর্থ হলে প্রতিপক্ষ কর্নার কিক পাবে।

বদলি খেলোয়াড় নামানোর ক্ষেত্রেও নতুন নিয়ম আনা হয়েছে। পরিবর্তিত হওয়া খেলোয়াড়কে ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। তা না হলে বদলি খেলোয়াড়কে অতিরিক্ত সময় অপেক্ষা করতে হবে।

চোট পেয়ে চিকিৎসা নেওয়া আউটফিল্ড খেলোয়াড়দের খেলা পুনরায় শুরু হওয়ার পর এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে। তবে গোলরক্ষক, মাথায় গুরুতর আঘাত বা বিশেষ কিছু পরিস্থিতিতে এই নিয়ম প্রযোজ্য হবে না।

ভিডিও সহকারী রেফারির ব্যবহারও আরও বিস্তৃত করা হয়েছে। ভুল খেলোয়াড়কে কার্ড দেখানো, দ্বিতীয় হলুদ কার্ড সংক্রান্ত ভুল কিংবা কর্নার কিকের সিদ্ধান্ত সংশোধনের ক্ষেত্রেও এই প্রযুক্তি ব্যবহার করা যাবে।

এছাড়া প্রতিটি অর্ধে বাধ্যতামূলক তিন মিনিটের পানি পানের বিরতি রাখা হয়েছে। অন্যদিকে গোলরক্ষক চিকিৎসা নেওয়ার সময় খেলোয়াড়রা কোচের কাছ থেকে কৌশলগত নির্দেশনা নিতে পারবেন না; তাদের মাঠের ভেতরেই অবস্থান করতে হবে।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...