পরীক্ষামূলক সংস্করণ

৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধায় সাত বছর বয়সী এক শিশুকে ভ্যানে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গ্যারেজে নিয়ে ধর্ষণের অভিযোগে আবু তালেব (৬০) নামের এক ব্যাটারিচালিত ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) ভোররাতে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের আদর্শ গ্রামের নিজ বাড়ি থেকে অভিযুক্ত আবু তালেবকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আবু তালেব ওই ইউনিয়নের দোলাপাড়া গ্রামের মৃত শিয়াল শেখের ছেলে এবং পেশায় একজন ব্যাটারিচালিত ভ্যানচালক। বর্তমানে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগী শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ মে (ঈদের পরদিন) বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে বের হয়েছিল ওই শিশুটি। ঘোরাঘুরি শেষে বিকেলে সে তার নানার সেলুনের দোকান থেকে ২০ টাকা নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে আবু তালেবের ব্যাটারিচালিত ভ্যানে ওঠে। ভ্যানচালক শিশুটিকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে ফুসলিয়ে পাশের একটি করাত কলের (সমিল) গ্যারেজে নিয়ে যায়। সেখানে নির্জনতার সুযোগ নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে সে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগী শিশুটি অন্য আরেকটি ভ্যানের সাহায্যে কোনোমতে বাড়ি ফিরে তার নানিকে পুরো বিষয়টি খুলে বলে। শিশুটি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবার তাকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবণতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার দিনই অর্থাৎ ২৯ মে হাতীবান্ধা থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করেন শিশুটির নানা। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অপরাধীকে শনাক্ত করতে তৎপরতা শুরু করে। পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তির সুনির্দিষ্ট সহায়তায় অভিযুক্ত ভ্যানচালকের অবস্থান ও প্রকৃত পরিচয় নিশ্চিত করে পুলিশ আদর্শ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সম্পর্কিত বিষয়:

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...