পরীক্ষামূলক সংস্করণ

বোল্ড ফিউশন লুকে মুগ্ধ করলেন নুসরাত ফারিয়া

জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া আবারও আলোচনায় এসেছেন তার নতুন ফ্যাশন লুক নিয়ে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় এই তারকা এবার ভিন্নধর্মী স্টাইলিশ উপস্থিতিতে ভক্তদের নজর কেড়েছেন।

May be an image of lighting and car

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেন নুসরাত ফারিয়া। ছবিগুলোতে তাকে দেখা গেছে আকর্ষণীয় ব্ল্যাক ফিউশন পোশাকে। দেশীয় ঐতিহ্য ও আধুনিক পশ্চিমা ফ্যাশনের সমন্বয়ে তৈরি এই লুক ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

May be an image of lighting and car

ফ্যাশনেবল এই সাজে কানের দুল, নাকফুল এবং হাতে পরা আংটি তার ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করেছে। সফট গ্ল্যাম মেকআপ ও স্টাইলিশ উপস্থাপনায় নুসরাত ফারিয়া নিজেকে ভিন্ন এক রূপে তুলে ধরেছেন।

No photo description available.

ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, দেশি এলিগ্যান্স ও ওয়েস্টার্ন এজের নিখুঁত সমন্বয়েই তৈরি হয়েছে তার এই ফ্যাশন স্টেটমেন্ট। ওয়ান-শোল্ডার ড্রেপ, ব্ল্যাক বুট, অক্সিডাইজড অ্যাকসেসরিজ এবং সফট গ্ল্যাম মেকআপে ফুটে উঠেছে স্যাসি ও ক্যাজুয়াল ভাইব।

May be an image of car

ছবি প্রকাশের পর কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভরে যায়। অনেকেই তার সৌন্দর্য, স্টাইল এবং আত্মবিশ্বাসী উপস্থিতির প্রশংসা করেছেন। কেউ তাকে বাংলাদেশের অন্যতম সেরা নায়িকা বলেও মন্তব্য করেছেন।

May be an image of one or more people and people smiling

ছবি অভিনেত্রীর ফেসবুক থেকে নেওয়া

প্রধান খবর

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কক্সবাজারে তিনি পর্যটন, নীল অর্থনীতি ও মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে।

আসছে...