পরীক্ষামূলক সংস্করণ

চকলেটের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ পলাতক

ফরিদপুরের সদরপুরে চকলেটের প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী বৃদ্ধ রেজাউল প্রামাণিকের বিরুদ্ধে।

মঙ্গলবার ( জুন) বিকেল ৩টার দিকে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের চৈতার কোল গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত রেজাউল প্রামাণিক ওই এলাকার মৃত গেন্দু প্রামাণিকের ছেলে। স্থানীয় বাসিন্দা ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে শিশুটি অভিযুক্ত রেজাউলের বাড়ির পাশে খেলা করছিল। সময় রেজাউল প্রামাণিক শিশুটিকে অ্যালোভেরা গাছ চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে ঘরের দরজা বন্ধ করে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে শিশুটি ব্যথায় চিৎকার শুরু করলে রেজাউল তাকে ছেড়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে শিশুটি ঘর থেকে বের হয়ে কান্নাকাটি করতে করতে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনাটি খুলে বলে।

ঘটনায় বুধবার ( জুন) দুপুরে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, রেজাউল প্রামাণিক এর আগেও এই ধরনের একাধিক অপরাধমূলক ঘটনা ঘটিয়েছে এবং এলাকায় তার স্বভাবচরিত্র নিয়ে দীর্ঘদিন ধরেই তীব্র ক্ষোভ রয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত বৃদ্ধের দ্রুত গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বিষয়ে বলেন, ভুক্তভোগী শিশুর মা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা যাচাই করে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...