পরীক্ষামূলক সংস্করণ

সাইপ্রাস যাত্রার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন নতুন ফোর্স কমান্ডার

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, এনডিইউ, পিএসসি, পিএইচডি। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের জন্য সাইপ্রাসে যাত্রার প্রাক্কালে তিনি এই সাক্ষাৎ করেন।

বুধবার (০৩ জুন ২০২৬) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম তার আসন্ন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

আগামী শুক্রবার (৫ জুন) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন লে. জেনারেল মিনহাজুল আলম। সেখানে প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করার পর তিনি সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী (ইউএনএফআইসিওয়াইপি)-এর ২৩তম ফোর্স কমান্ডার হিসেবে আনুষ্ঠানিকভাবে তার নতুন দায়িত্বভার গ্রহণ করবেন।

প্রধান খবর

মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ৭০ কারখানায় ছুটি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার জেলার ৭০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর ৫৫ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্য ইসির।

গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, চেয়ার-টেবিল ও নথিপত্রে আগুন

গাজীপুর মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ডে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আসছে...