পরীক্ষামূলক সংস্করণ

সাতক্ষীরা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৩১ হাজার ১০০ টাকা।

বুধবার (৪ জুন) সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার পদ্মশাখরা, কুশখালি, কাকডাঙ্গা, চান্দুড়িয়া এবং বাঁকাল চেকপোস্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সাতক্ষীরা সদর উপজেলার জোড়াতলা গাছ এলাকা থেকে ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা জব্দ করা হয়। একই উপজেলার মক্তব মোড় এলাকা থেকে উদ্ধার করা হয় ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ।

এদিকে কলারোয়া উপজেলার কেড়াগাছি এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ভারতীয় ওষুধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়। এছাড়া কাঁদপুর এলাকা এবং সদর উপজেলার বাঁকাল পাঁচানী এলাকা থেকেও বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে বিজিবি।

বিজিবির দাবি, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানের অংশ হিসেবে অবৈধভাবে দেশে আনা ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...