পরীক্ষামূলক সংস্করণ

‘তারেক রহমান আল্লাহর অশেষ রহমতে বেঁচে গেছেন’

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ-সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, তারেক রহমানকে মেরেই ফেলা হতো। আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে গেছেন। তিনি দ্রুতই দেশে ফিরবেন। নতুনভাবে বাংলাদেশ সাজাবেন।

বাংলাদেশ হবে সব ধর্মাবলম্বীর জন্য নিরাপদ। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর নির্যাতন-নিপীড়ন হয়েছে।

শারদীয় দুর্গা উৎসব সফলভাবে উদযাপন করতে তারেক রহমানের নির্দেশনায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিটি মন্দিরে নজর রাখছে। এবারের দুর্গাপূজা হবে নিরাপদ এবং উৎসবমুখর। শনিবার সন্ধ্যায় টঙ্গীর পাগাড় সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল বর্মণের কাছে আর্থিক উপহার তুলে দিতে গিয়ে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরীর ৪৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাহবুব আলম, যুগ্ম সম্পাদক নাজমুল আলম মিঠু, টঙ্গী পূর্ব বিএনপি নেতা কিবরিয়া খান জনি, গাসিক ৪৪নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি আলাউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক আলী আহম্মেদ টুকু ও গাজীপুর মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন স্বাধীন প্রমুখ।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...