পরীক্ষামূলক সংস্করণ

৪৯টি ব্যাংক হিসাবে ১৪ হাজার কোটি টাকার লেনদেন, সাবেক ইউপি চেয়ারম্যানকে দুদকের জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক:
প্রায় ১৪ হাজার কোটি টাকার অস্বাভাবিক আর্থিক লেনদেনের অভিযোগে গ্রেফতার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাক মিয়াকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩০ জুলাই) সকালে তাকে কারাগার থেকে এনে দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াতের নেতৃত্বে একটি তদন্ত দল এ জিজ্ঞাসাবাদ পরিচালনা করছে।

দুদক সূত্র জানায়, লাক মিয়ার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সেগুলোর স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগে তদন্ত চলছে। এ সংক্রান্ত একটি মামলা গত ৬ মার্চ দুদক দায়ের করে।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, লাক মিয়ার নামে ও সংশ্লিষ্টদের মাধ্যমে পরিচালিত ৪৯টি ব্যাংক হিসাবে প্রায় ১৪ হাজার কোটি টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এসব টাকার প্রকৃত উৎস, বৈধতা ও ব্যবহার কোথায় হয়েছে, তা জানতেই তদন্ত সংস্থা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

এর আগে সোমবার (২৯ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান শুনানি শেষে লাক মিয়ার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত আংশিক মঞ্জুর করেন।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী মোবারক হোসেন রিমান্ড বাতিলের আবেদন করেন, তবে আদালত রাষ্ট্রপক্ষের যুক্তি গ্রহণ করে।

দুদকের কর্মকর্তারা বলছেন, এই বিপুল অঙ্কের অর্থ কোথা থেকে এলো এবং কাদের সঙ্গে সংশ্লিষ্ট—তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে প্রয়োজনে আরও জিজ্ঞাসাবাদ এবং সম্পদের উৎস অনুসন্ধানে সময় লাগতে পারে।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...