নিজস্ব প্রতিবেদক
বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু এবং ৯ জনের বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৭ আগস্ট) দুদকের উপ-পরিচালক সুমিত্রা সেন মামলাটি দায়ের করেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন ব্যাংকের সাবেক পরিচালক জাহাঙ্গীর আকন্দ সেলিম, বিজয় ভট্টাচার্য, প্রফেসর ড. কাজী আখতার হোসেন, মো. আনোয়ারুল ইসলাম, নিলুফার আহমেদ, সাবেক এজিএম গোলাম ফারুক খান, এবং বেলায়েত নেভিগেশন কোম্পানির মালিক গাজী বেলায়েত হোসেন মিঠু ও তার স্ত্রী নাহিদ আক্তার।
এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ২০১০ সালে বেলায়েত নেভিগেশন নামে একটি হিসাব খুলে কোনো সহায়তাকারী জামানত ছাড়াই চারটি প্রস্তাবিত কার্গো ভেসেলকে মর্টগেজ দেখিয়ে ব্যাংক থেকে ১২ কোটি ২৮ লাখ টাকা তুলে নেন।



