পরীক্ষামূলক সংস্করণ

দেশের ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠী বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে মুক্ত: তথ্যমন্ত্রী

বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ বাস্তবতা বিবেচনায় দেশের শতকরা ৬৫ ভাগ সাধারণ ও নিম্নআয়ের প্রান্তিক বিদ্যুৎ ব্যবহারকারীকে মূল্যবৃদ্ধির বাড়তি চাপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (৬ জুন) রাজধানীর সচিবালয়ে অবস্থিত তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বিদ্যুতের মূল্যবৃদ্ধির যৌক্তিকতা এবং এতে সাধারণ মানুষের সুরক্ষার বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) একটি আধা-বিচারিক প্রতিষ্ঠান হিসেবে সুনির্দিষ্ট মাপকাঠির ভিত্তিতে তাদের রুটিন কাজের অংশ হিসেবে এই মূল্য সমন্বয় করেছে। আগে দেশের সকল গ্রাহক এই রুটিন সিদ্ধান্তের আওতায় থাকলেও এবার সরকারের দৃঢ় সংকল্প ছিল প্রান্তিক মানুষকে সুরক্ষা দেওয়া। ফলে এই নতুন সিদ্ধান্তের মাধ্যমে বিত্তবান গ্রাহকদের ওপর কিছুটা আর্থিক চাপ পড়লেও দেশের নিম্নআয়ের ৬৫ শতাংশ সাধারণ মানুষ এই মূল্যবৃদ্ধির আওতামুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রস্তুতকৃত লিখিত বক্তব্য এবং সার্বিক বর্তমান পরিস্থিতি উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদ উর রহমান। তিনি এবং তথ্যমন্ত্রী যৌথভাবে বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির পেছনের মূল প্রেক্ষিত, মূল্যবৃদ্ধির সুনির্দিষ্ট পরিমাণ ও এর ধরন সাংবাদিকদের সামনে বিশদভাবে তুলে ধরেন। এই সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিগত দেড় দশকের জ্বালানি নীতির সমালোচনা করে বলেন, বিগত ২০ বছর ধরে যদি আমাদের দেশের মাটির নিচে আবিষ্কৃত ও চিহ্নিত নিজস্ব জ্বালানি সম্পদ উত্তোলনের সঠিক নীতিমালা থাকত, তাহলে বর্তমান সময়ে আমাদের এতটা আমদানি নির্ভর হতে হতো না। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের সকল আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার দেশগুলো এক বিশাল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। পূর্ববর্তী ভুল নীতিমালার কারণেই এখন এই বৈশ্বিক সংকটে দেশকে এতটা আঘাতপ্রাপ্ত ও সংকুচিত হতে হয়েছে। একজন আমদানিকারক দেশ হিসেবে এখন আন্তর্জাতিক বাজারের বৈশ্বিক মানদণ্ড ও বাধ্যবাধকতা মেনেই সরকারকে মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নিতে হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জহির উদ্দিন স্বপন আরও বলেন, গত দেড় দশকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে ভয়াবহ দুর্নীতি ও লুটপাটের চক্র তৈরি করা হয়েছে, তা সবার সামনেই ঘটেছে। এই দীর্ঘস্থায়ী অপরাধ ও দুর্নীতির গভীর চক্র থেকে পুরো খাতকে বের করে এনে সুস্থ ধারায় ফেরাতে বর্তমান সরকারের কিছুটা সময় লাগবে।

তবে বর্তমান সরকারের সংকল্প অত্যন্ত পরিষ্কার উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সরকার একদিকে যেমন জ্বালানিতে স্বনির্ভরতা বা স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে, তেমনি বর্তমানের তাৎক্ষণিক সমস্যাগুলোকেও সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সংবাদ সম্মেলনে তথ্য প্রকাশ করা হয় যে, বিদ্যুৎ খাতে সরকারকে এখনও ৪১ হাজার কোটি টাকার একটি বিশাল অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে। এই প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, দেশের খেলাপি ঋণ, অর্থ পাচার বা অনানুষ্ঠানিক অর্থনীতির বিশাল আকারের দিকে তাকালে এই ৪১ হাজার কোটি টাকার ভর্তুকি আসলে কিছুই না। যারা এই আর্থিক অপরাধগুলো করে বিপুল পরিমাণ কালো টাকার মালিক হয়েছেন এবং বিদেশে অর্থ পাচার করেছেন, মূলত তাদের সেই অপরাধের বোঝাই আজকের এই সংকটময় অর্থনৈতিক ব্যবস্থাপনাকে বহন করতে হচ্ছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...