পরীক্ষামূলক সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় চা দোকান নিয়ে দুই গোষ্ঠীর রণক্ষেত্র: নারীসহ আহত অন্তত ২০ জন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারা গ্রামে একটি চা দোকানের জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (৭ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, থলিয়ারা গ্রামের মর্ধবাড়ির গোষ্ঠীর জয়নাল মিয়া এবং মিন্দালীর গোষ্ঠীর জুবায়েরের মধ্যে একটি দোকান ঘরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ সালিসে দোকানটি উচ্ছেদের পক্ষে সিদ্ধান্ত দেওয়া হলেও তা এক পক্ষ মেনে না নেওয়ায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। রোববার সকালে ওই সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে উভয় পক্ষের লোকজন টেঁটা, বল্লম ও দেশীয় অস্ত্র নিয়ে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হয়। দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এই রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৪৮ বছর বয়সী সৈয়দ জামান মিয়া এবং ৪৫ বছর বয়সী কামাল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ২০ বছর বয়সী রুহুল আমিন নামে একজন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুনরায় সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে চারজনকে আটক করা হয়েছে এবং থানায় মামলার প্রস্তুতি চলছে।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

আসছে...