ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করে এই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তেজগাঁও বিভাগের অধীনস্থ মোট ৬টি থানা এলাকায় পৃথকভাবে এই অভিযানগুলো চালানো হয়। থানাভিত্তিক গ্রেপ্তারকৃতদের সংখ্যার মধ্যে সবচেয়ে বেশি ১৮ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এ ছাড়া হাতিরঝিল থানা ৯ জন, তেজগাঁও থানা ৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৭ জন, শেরেবাংলা নগর থানা ৫ জন এবং আদাবর থানা পুলিশ ২ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো— মো. সালাউদ্দিন (৪০), মো. ফরিদ (৩৩), মো. আল আমিন (৩২), মো. জাহিদুল ইসলাম, আবুল কালাম (৩০), মো. ওমর ফারুক ফয়সাল (২৪), মো. রমজান আলী (২২), মো. সালাউদ্দিন (৪০), মো. হানিফ (১৯), মিজু (৬৩), নুর ইসলাম (২৪), মো. মোমিন সিকদার (২৬), মো. মঞ্জু (৩০), মো. রিয়াদ (২২), মো. আবির (২৬), মো. ইয়াছিন হাওলাদার আলিফ (২১), মো. রুবেল (৩৬), মো. আকিকুল ইসলাম (২০), মো. কামরুল ইসলাম জীবন (২৫), মো. নয়ন (৩২), মো. ফজলে রাজি (২২), মো. আবু রায়হান (১৯), মো. মিন্টু (১৮), মো. আবুল হাসেম (২৬), মোছা. হোসনা (৪০), মো. ইয়াকুব আলী (৩০), মো. মুনতাজ মিয়া (২২), শাহজালাল সজিব (২৪), পল্লব সরকার (২১), মো. কামরুল ইসলাম (২৩), মো. নাইম ইসলাম (২৮), জিএম তারিকুল ইসলাম (৪০), মো. সোহাগ (৩০), মো. সাব্বির (২৩), মো. শহিদুল ইসলাম (৩৮), মো. খলিল (১৯), ফয়সাল সাত্তার (২৫), মো. তারেক (২৫), মো. সাইফুল ইসলাম (২২), মো. সুমন মিয়া (৩৮), মো. সুমন (৪০), মো. শাকিল (২৪), মো. তাহের (৪৮), মো. শরীফ মন্ডল (২৪), শাহিন আলম (১৯), শামসুজ্জামান (৫১), রাজু আহম্মেদ (২৯), আফিয়া কনক (৪৫) ও শফিকুল ইসলাম স্বপন।



