পরীক্ষামূলক সংস্করণ

 ১৬ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি বাবুল আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদক কারবারি মো. বাবুল হোসেন ওরফে বাবুকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার ৯ জুন দুপুরে যাত্রাবাড়ীর ধোলাইপাড় গোলচত্বর এলাকায় যশোরগামী ‘লিটন ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি বিশেষ দল ধোলাইপাড় এলাকায় অবস্থান নেয় এবং সাধারণ যাত্রীর ছদ্মবেশে থাকা বাবুলকে আটক করে। পরে তার দেহ ও সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে স্কচটেপ ও টিস্যুতে মোড়ানো ১৬ হাজার পিস ইয়াবা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বাবুলের আদি বাড়ি ঢাকার কেরানীগঞ্জের আঁটি এলাকায় হলেও তিনি বর্তমানে যশোরে স্থায়ীভাবে বসবাস করছেন। দীর্ঘদিন যশোরে থাকার সুবাদে খুলনা, রাজশাহী, রংপুর ও বরিশাল অঞ্চলের মাদক কারবারিদের সঙ্গে তার শক্তিশালী নেটওয়ার্ক গড়ে ওঠে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে তিনি প্রথমে টেকনাফ থেকে ইয়াবার চালান ঢাকার কেরানীগঞ্জে নিয়ে আসতেন এবং পরে সেখান থেকে বাসে করে যশোরে পাঠিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতেন। মহাসড়কের কড়া নজরদারি এড়াতে তিনি এই বিকল্প রুট ব্যবহার করতেন বলে স্বীকার করেছেন। এই ঘটনায় আটক বাবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...