পরীক্ষামূলক সংস্করণ

ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লে মানুষের জীবন বাঁচাতে নামানো হবে অতিরিক্ত চিকিৎসক: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন যে, ডেঙ্গু পরিস্থিতির অবনতি হলে এবং রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে মানুষের জীবন রক্ষার্থে যেকোনো উপায়ে অতিরিক্ত চিকিৎসকের ব্যবস্থা করা হবে।

বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান। তিনি আসন্ন ডেঙ্গু মৌসুমকে একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার এবং ডেঙ্গুর সঠিক প্রটোকল মেনে চলার আহ্বান জানান। বিশেষ করে চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি পরামর্শ দেন যেন অপ্রয়োজনে কোনো রোগীকে অ্যান্টিবায়োটিক দেওয়া না হয়। একই সঙ্গে ডেঙ্গু রোগীর প্লাজমা লিক বা রক্তরস ক্ষরণ শুরু হলে প্রতিটি রোগীর প্রতি বিশেষ নজর রাখার নির্দেশ দেন এবং রোগী যেন শকে চলে না যায়, সেজন্য দ্রুত ফ্লুইড বা স্যালাইন দেওয়ার তাগিদ দেন। মন্ত্রী আশ্বস্ত করেন যে, রোগীর অনুপাত অনুযায়ী প্রয়োজনে চিকিৎসকদের বিভিন্ন ভাগে বিভক্ত করে দায়িত্ব দেওয়া হবে, তাও মানুষের জীবন বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এই আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও সিপাহী বিপ্লবের ঐতিহাসিক রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন এবং জিয়াউর রহমান ও তার সন্তান আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনাসহ তারেক রহমানের সুস্বাস্থ্য ও নেতৃত্ব কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক মহাসচিব ডা. মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন এবং ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন সংগঠনটির মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...