পরীক্ষামূলক সংস্করণ

স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় দুজনই কারাগারে

ফেনীর সোনাগাজীতে স্বামী-স্ত্রীর মধ্যে দায়ের করা পাল্টাপাল্টি মামলার শুনানি শেষে আদালত উভয়কেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বুধবার (১০ জুন) ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের মো. সুমনের সঙ্গে ২০২৫ সালের অক্টোবরে একই উপজেলার ভোয়াগ গ্রামের নাসিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিরোধ শুরু হয়।

অভিযোগ অনুযায়ী, বিয়ের প্রায় দুই মাস পর নাসিমা আক্তার পূর্বপরিচিত এক ব্যক্তির সহায়তায় চার ভরি স্বর্ণালংকার এবং এক লাখ টাকা নিয়ে স্বামীর বাড়ি থেকে চলে যান। এ ঘটনায় সুমনের বাবা বাচ্চু মিয়া আদালতে নাসিমা আক্তারের বিরুদ্ধে চুরির মামলা করেন।

অন্যদিকে নাসিমা আক্তার তার স্বামী মো. সুমন এবং শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের অভিযোগে পাল্টা মামলা দায়ের করেন।

দুটি মামলাই একই আদালতে চলমান থাকায় বিচারক একাধিকবার উভয় পক্ষকে আপস-মীমাংসার সুযোগ দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় বুধবার মামলার শুনানিতে স্বামী-স্ত্রী আদালতে হাজির হন।

শুনানি শেষে উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য ও মামলার নথি পর্যালোচনা করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্বামীর পক্ষের আইনজীবী রবিউল হক ফরহাদ বলেন, উভয় পক্ষই আগে জামিনে ছিলেন এবং আদালত দীর্ঘ সময় ধরে আপসের সুযোগ দিয়েছিলেন। কিন্তু সমাধান না হওয়ায় আদালত এই সিদ্ধান্ত নেন।

ফেনী আদালত পুলিশের পরিদর্শক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী স্বামী ও স্ত্রী দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...