পরীক্ষামূলক সংস্করণ

সরকারি হাসপাতালে ৯ হাজারের বেশি চিকিৎসকের পদ শূন্য

দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর উল্লেখযোগ্য সংখ্যক পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য খায়রুল কবির খোকনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশনের শুরুতে এ প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত মোট ৪১ হাজার ৮০৬টি পদের মধ্যে বর্তমানে ৯ হাজার ৪০৭টি পদ শূন্য রয়েছে।

নার্সের অনুমোদিত ৪৯ হাজার ৫০১টি পদের মধ্যে ৫ হাজার ৩২টি এবং স্বাস্থ্যকর্মীর ২৬ হাজার ৫৪৪টি অনুমোদিত পদের মধ্যে ৮ হাজার ৭৮৪টি পদ শূন্য রয়েছে বলেও তিনি সংসদকে জানান।

তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের ১৩ হাজার ২১১টি পদের বিপরীতে কর্মরত আছেন ৭ হাজার ৪২৯ জন, ফলে ৫ হাজার ৭৮২টি পদ শূন্য রয়েছে। নার্সের ১৩ হাজার ৮০৯টি পদের মধ্যে ১২ হাজার ১৪৬ জন কর্মরত থাকলেও ১ হাজার ৬৬৩টি পদ খালি রয়েছে।

অন্যদিকে, স্বাস্থ্যকর্মীদের ৩ হাজার ১৮৬টি পদের মধ্যে ১ হাজার ৬৬টি পদ শূন্য রয়েছে।

ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রগুলোতেও চিকিৎসকের ১ হাজার ১৩৪টি পদের মধ্যে ৬৪৪ জন কর্মরত আছেন এবং ৬৭০টি পদ শূন্য রয়েছে। মিডওয়াইফের ১ হাজার ৩১২টি পদের মধ্যে ৭৪৬ জন কর্মরত এবং ৪৬৬টি পদ শূন্য রয়েছে।

ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকের ৩ হাজার ১৬৭টি পদের মধ্যে বড় অংশ শূন্য রয়েছে। পাশাপাশি স্যাকমো (সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার) ৩ হাজার ১৬৫টি পদের মধ্যে ১ হাজার ৫২০টি পদ শূন্য রয়েছে।

সংসদে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, বর্তমানে সারা দেশে ১৪ হাজার ৪৬০টি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে। এসব ক্লিনিকে প্রতি বছর প্রতিটিতে গড়ে ২ লাখ ৪৭ হাজার ৯০০ টাকার ওষুধ সরবরাহ করা হয়।

এক প্রশ্নের জবাবে তিনি ট্যানারির বিষাক্ত বর্জ্য ব্যবহারের বিষয়েও কথা বলেন। তিনি জানান, কিছু অসাধু ব্যবসায়ী চামড়া প্রক্রিয়াজাতকরণের বর্জ্য ব্যবহার করে পোলট্রি ও মাছের খাদ্য তৈরি করে, যা মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।

তিনি আরও বলেন, এ ধরনের অনিয়ম ও স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সরকার নজরদারি ও ব্যবস্থা গ্রহণ করছে।

 

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...