পরীক্ষামূলক সংস্করণ

দিল্লির হোটেলে আগুনে দগ্ধ বাংলাদেশি নারীর মৃত্যু

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হওয়া এক বাংলাদেশি নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত ৩ জুন দিল্লির হাউজ রানি বেড অ্যান্ড ব্রেকফাস্ট (বিঅ্যান্ডবি) হোটেলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে গুরুতর আহত ও দগ্ধ অবস্থায় ওই বাংলাদেশি নারীকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল বুধবার (১০ জুন) তিনি মারা যান বলে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে। পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) অনন্ত মিত্তাল এই বাংলাদেশি নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে ভর্তির সময় ওই নারীর শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছিল। উল্লেখ্য, ৩ জুনের ওই হোটেল অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলেই ২১ জনের মৃত্যু হয়েছিল এবং ৪৯ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে গত রোববার আরও একজনের মৃত্যু হয় এবং গতকাল বুধবার এই বাংলাদেশি নারীর মৃত্যুর পর ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট নিহতের সংখ্যা এখন ২৩ জনে পৌঁছাল।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...