পরীক্ষামূলক সংস্করণ

এনায়েত করিম রাঙ্গার নেতৃত্বে ব্যতিক্রমী গণসংযোগ

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় বিএনপি ঘোষিত ৩১ দফার পক্ষে ব্যতিক্রমী গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিফলেট বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে এটি উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিতরণ করা হয়।

দুপুরে ডাহিয়া ইউনিয়নের বিয়াস বাজারে শ্রমজীবী মানুষের হাতে লিফলেট বিতরণ করা হলে সেখানে ব্যাপক ভিড় ও হুড়োহুড়ির ঘটনা ঘটে।

গণসংযোগে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাবেক সভাপতি ও বিএনপি নেতা এনায়েত করিম রাঙ্গা। এ সময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক শরিফুল হাসান মৃধা, পৌর বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক রায়হান কবির নয়ন, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শের আলী, সাবেক ছাত্রদল নেতা নাসিম সরদার এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুবাইদ ইসলাম সুজনসহ অন্যান্য নেতাকর্মীরা।

বিএনপি নেতা এনায়েত করিম রাঙ্গা দীর্ঘদিন দলের সক্রিয় কর্মী ছিলেন। জুলাই-আগস্ট বিপ্লবের সময়ও তিনি ঢাকার বিভিন্ন সভা-সমাবেশে জীবন বাজি রেখে অংশগ্রহণ করেছিলেন। তবে পারিবারিক বিরোধের জেরে তার আপন ভাতিজা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ তাকে সূত্রাপুর ও বনানী থানায় তিনটি হত্যা মামলায় জড়িয়ে দেন বলে অভিযোগ ওঠে।

স্থানীয়রা জানান, ফয়সাল আহমেদের বাবা আবু জাহিদ স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঘনিষ্ঠজন ছিলেন। এর প্রভাবে গত ২৮ ডিসেম্বর রাতে সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে নিজ বাড়ি থেকে পুলিশ এনায়েত করিম রাঙ্গাকে গ্রেপ্তার করে এবং তাকে ঢাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে আদালতে হাজির করে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

দীর্ঘ কারাভোগ শেষে মুক্তি পেয়ে এনায়েত করিম রাঙ্গা এখন নাটোর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সক্রিয়ভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিএনপির ৩১ দফার পক্ষে তার নেতৃত্বে এই ব্যতিক্রমী কর্মসূচি জেলাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...