পরীক্ষামূলক সংস্করণ

বাগাতিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আসলাম গ্রেপ্তার

নাটোরের বাগাতিপাড়ায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামি আসলাম আলীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।গত ২৪ মে নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের চাইপাড়া আদর্শ গুচ্ছগ্রাম এলাকার এক গৃহবধূ বাড়ির কাছাকাছি একটি আমবাগানে খড়ি সংগ্রহ করতে যান। সে সময় হাঁপানিয়া গ্রামের মৃত কাইলি উদ্দিনের ছেলে আসলাম আলী (৫০) এবং একই এলাকার শ্রী ষষ্টি কুমার (৪২) ওই নারীকে জোরপূর্বক পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে যান। সেখানে আসামিরা তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন এবং ঘটনার পর পরই তারা এলাকা থেকে পালিয়ে যান। এই ঘটনার পরের দিন ২৫ মে ভুক্তভোগী নারীর পরিবারের পক্ষ থেকে বাগাতিপাড়া মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক ছিলেন। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানের ধারাবাহিকতায় শনিবার রাতে উপজেলার জামনগর এলাকা থেকে মামলার প্রধান আসামি আসলাম আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

রবিবার (১৪ জুন) সকালে গ্রেপ্তারকৃত প্রধান আসামি আসলাম আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার তদন্ত ও প্রমাণের স্বার্থে ভুক্তভোগীর ডিএনএ পরীক্ষার নমুনা অপরাধ তদন্ত বিভাগে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামি শ্রী ষষ্টি কুমারকে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...