পরীক্ষামূলক সংস্করণ

র‌্যাবের পর এবার পুলিশের ওপর হামলা, গোলাগুলিতে আহত ৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় তিন মাদক কারবারিকে গ্রেপ্তারের পর তাদের ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এই হামলায় পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা দুই রাউন্ড গুলি ছুড়েছে।

শনিবার (১৪ জুন) রাতে ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ গভীর রাত পর্যন্ত ওই এলাকা ও এর আশপাশে চিরুনি তল্লাশি চালায়। গোলাগুলির এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে একটি বিশেষ অভিযানে জাহিদ গ্রুপের শীর্ষ মাদক কারবারি মনির ওরফে ফাইটার মনির (৩৮), মো. নাঈম (৩০) এবং মো. মাসুম (২৪) নামের তিনজনকে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে পুলিশ। তাদের থানায় নিয়ে যাওয়ার সময় আটকে রেখে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। প্রথমে ইট-পাটকেল নিক্ষেপ করা হলেও একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে সরাসরি গুলিবর্ষণ করা হয়। আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও শটগানের দুই রাউন্ড পাল্টা গুলি ছোড়ে।

এই সংঘর্ষে আহত পাঁচ পুলিশ সদস্য হলেন—এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন এবং কনস্টেবল আশিক। এছাড়া মাদক কারবারিদের গুলিতে ও হামলায় আহত হয়েছেন পথচারী হেলাল উদ্দিন, ড্রাইভার বাবু ও একেএম শফিউদ্দিনসহ আরও কয়েকজন। তাদের প্রত্যেককে উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী ফাইটার মনির ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে মাদক ব্যবসায়ীদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা শটগানের দুটি গুলি ছুড়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। উল্লেখ্য, এর কিছুদিন আগে নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগ এলাকায় র‍্যাবের গোয়েন্দা দলের ওপরও মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল, যাতে র‍্যাবের কয়েকজন সদস্য আহত হন। পরবর্তীতে র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও দেশি অস্ত্রসহ ১১ জনকে গ্রেপ্তার করেছিল।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...