জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানকে সভাপতি করে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৪ জুন) এই নতুন কমিটি গঠন করা হয়। সংসদ অধিবেশনে চিফ হুইপ নূরুল ইসলাম এই গুরুত্বপূর্ণ কমিটি গঠনের প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন। চিফ হুইপ কর্তৃক প্রস্তাব উত্থাপনের পর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবগুলো কণ্ঠভোটে দিলে তা সংসদে উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে পাস হয়। নবগঠিত এই কমিটিতে সভাপতি মুশফিকুর রহমানসহ মোট ১০ জন সদস্য রয়েছেন। অর্থমন্ত্রী পদাধিকার বলে এই কমিটির অন্যতম প্রধান সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য ৯ জন সদস্য হলেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম, বগুড়া-২ আসনের মীর শাহ আলম, চাঁদপুর-২ আসনের মোহাম্মদ জালাল উদ্দীন, মানিকগঞ্জ-২ আসনের মঈনুল ইসলাম খান, লক্ষ্মীপুর-১ আসনের মোহাম্মদ শাহাদাত হোসেন, ঢাকা-১২ আসনের মোহাম্মদ সাইফুল আলম, ঢাকা-৪ আসনের সৈয়দ জয়নুল আবেদীন এবং কুমিল্লা-৪ আসনের মো. আবুল হাসনাত। দেশের আর্থিক খাত ও অর্থ মন্ত্রণালয়ের যাবতীয় কার্যক্রমের জবাবদিহিতা ও তদারকির লক্ষ্যে এই স্থায়ী কমিটি কাজ করবে।
গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ
গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও



