পরীক্ষামূলক সংস্করণ

আশুলিয়ায় চার্জে থাকা মোবাইল বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর করুণ মৃত্যু

ঢাকার আশুলিয়ায় চার্জে থাকা অবস্থায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ী মিজানুর রহমান চিকিৎসাধীন অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন।শনিবার, তেরো জুন গভীর রাতে ঢাকার আশুলিয়ার রশিদ মার্কেট সংলগ্ন এলাকার আলীমের ভাড়া বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমানের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নে। তিনি আশুলিয়ার আলীমের বাসায় ভাড়া থেকে স্থানীয় সোনিয়া মার্কেট এলাকায় স্টক লটের ব্যবসা করতেন। ঘটনার সময় তিনি গভীর রাতে মোবাইল ফোন চার্জে লাগানো অবস্থায় ব্যবহার করছিলেন, ঠিক তখনই আকস্মিকভাবে মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সাথে সাথে পুরো ঘরে আগুন ধরে যায় এবং মিজানুর রহমান অগ্নিদগ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন।

বিস্ফোরণ ও আগুনের তীব্রতায় ঘরের ভেতরে আটকা পড়ে তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং ঘরের বারান্দার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে উদ্ধার করেন। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে ঘরের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় এবং ঘরের মেঝেতে মোবাইলের পোড়া বিভিন্ন অংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা নিজস্ব তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধ ব্যবসায়ীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। সেখানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...