পরীক্ষামূলক সংস্করণ

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান দেখানোয় আপত্তি জামায়াত এমপির

জাতীয় সংসদ কক্ষে ঢোকার সময় সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে মাথা ঝোঁকানোর প্রচলিত রীতি নিয়ে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক ও শিরকের শঙ্কা প্রকাশ করে তীব্র আপত্তি তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের বৈঠকের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান এই আপত্তিটি উত্থাপন করেন। সাধারণত সংসদ কক্ষে প্রবেশ করার সময় হাউজ এবং স্পিকার বা সভাপতিকে সম্মান জানাতে সংসদ সদস্যরা মাথা ঝোঁকান বা দাঁড়িয়ে সালাম দেন, যা দীর্ঘদিনের একটি প্রচলিত সংসদীয় রীতি। এই বিষয়ে কথা বলতে গিয়ে মুজিবুর রহমান বলেন, ‘তৃতীয় জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধিতে সংসদে ঢোকার পর মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করার কথা বলা ছিল। এরপর এটি নিয়ে আলোচনা–পর্যালোচনা করে সংশোধনী আনা হয়।’ তিনি আরও বলেন, ‘মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করার বিষয়টি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, এটি শিরকের কাছে চলে যায়। সে জন্য এটা বাদ দেওয়া হয়েছে।’

স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্য নিজের পর্যবেক্ষণ তুলে ধরে হুবহু বলেন, ‘আমি মাঝেমধ্যে খেয়াল করি, আপনি সুন্দরভাবে সালাম দেন। আমরাও সালাম দেই, জবাব দেই। কিন্তু পরবর্তীতে দেখা যায় আগের ঝুঁকন্তিটা..এখনো আছে। আপনারও আছে, মাননীয় ডেপুটি স্পিকারেরও আছে।’ কার্যপ্রণালি বিধিতে শিরককে উৎখাত করার জন্য যে সংশোধিত বিধি করা হয়েছে, তা সবার মেনে চলা উচিত বলে মন্তব্য করেন তিনি। এই নিয়ম মেনে চলার উপকারিতা উল্লেখ করে তিনি বলেন, ‘এতে নেকি হবে, গুনাহ থেকে বেঁচে থাকা যাবে, কাল-কেয়ামতে এটা থেকে আমরা উপকার লাভ করব।’

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমানের এই আপত্তির জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি কার্যপ্রণালি বিধি আরেকটু দেখে এ বিষয়ে জানাবেন। তবে এটিকে সবার জন্য একটি ব্যক্তিগত বিষয় হিসেবে উল্লেখ করে স্পিকার বলেন, ‘কেউ সালাম দেবে, কেউ মাথা ঝোঁকাবে। সারা পৃথিবীর সংসদে এ রকম আছে।’ এর পাশাপাশি বিগত সংসদে এই নিয়মটি আসলেই বাতিল করা হয়েছে কি না, তা-ও তিনি খতিয়ে দেখার আশ্বাস দেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...