পরীক্ষামূলক সংস্করণ

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১৪০০ কর্মী, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সমাপ্তির সঙ্গে সঙ্গে আগামী ৩০ জুন চাকরি হারানোর চরম শঙ্কায় পড়েছেন দেশের বিভিন্ন জেলায় কর্মরত প্রায় ১ হাজার ৪০০ কর্মকর্তা-কর্মচারী।

আগামী ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হলে একযোগে কর্মহীন হয়ে পড়বেন ৪৬৫ জন লাইভস্টক এক্সটেনশন অফিসার (এলইও) এবং ৯৩০ জন লাইভস্টক ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (এলএফএ)। চাকরি হারানোর আশঙ্কায় মঙ্গলবার (১৬ জুন) সকালে সাভারে বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা, যেখানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় এক হাজার কর্মী অংশ নেন। এদিন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ এলডিডিপি প্রকল্পের সমাপনী অনুষ্ঠান এবং ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডের নবনির্মিত ভবন উদ্বোধনে সাভার সফর করেন এবং কর্মসূচির বিষয়ে অবগত হয়ে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করেন।

আন্দোলনকারীদের দাবি, দীর্ঘ সাত বছর ধরে তারা দেশের প্রাণিসম্পদ ও দুগ্ধ খাতের উন্নয়নে মাঠপর্যায়ে কাজ করেছেন এবং করোনা মহামারির সময় খামারিদের কাছে ভ্যাকসিন, কৃমিনাশক ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন; অথচ প্রকল্প শেষ হওয়ার পর তাদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগানোর কোনো স্থায়ী পরিকল্পনা নেই। সিরাজগঞ্জের বেলকুচি থেকে আসা এক প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা বলেন, “সরকারি অর্থ ব্যয়ে প্রশিক্ষিত এই জনবলকে হঠাৎ কর্মহীন করে দেওয়া হলে শুধু কর্মকর্তা-কর্মচারীরাই নয়, ক্ষতিগ্রস্ত হবে খামারিরাও। কারণ মাঠপর্যায়ে গড়ে ওঠা বিভিন্ন খামারি গ্রুপের সঙ্গে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা নতুন করে তৈরি করা সহজ হবে না।” নারী কর্মকর্তারাও কর্মসংস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, ভেটেরিনারি শিক্ষায় উচ্চতর ডিগ্রি নিয়েও বেসরকারি খাতে নারীদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ সীমিত হওয়ায় তারা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়বেন। আন্দোলনকারীদের অভিযোগ, দেশের দুগ্ধ খাতের উন্নয়নে নতুন গঠিত বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডের কার্যক্রম পরিচালনায় মাঠপর্যায়ের অভিজ্ঞ এই জনবলকে অন্তর্ভুক্ত করা হয়নি, যা ভবিষ্যতের অর্জন ধরে রাখা কঠিন করতে পারে এবং বর্তমান সরকার যেখানে কর্মসংস্থান বৃদ্ধির কথা বলছে, সেখানে একসঙ্গে প্রায় ১ হাজার ৪০০ প্রশিক্ষিত ও অভিজ্ঞ কর্মীকে কর্মহীন করে দেওয়া জাতীয় অর্থনীতির জন্যও ইতিবাচক বার্তা নয়।

তবে বিষয়টি নিয়ে ইতিবাচক অবস্থানের কথা জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ বলেন, “প্রকল্পভিত্তিক নিয়োগের ক্ষেত্রে প্রকল্প শেষ হলে চাকরির মেয়াদও শেষ হয়ে যায়, এটাই নিয়ম। তবে সরকার এই দক্ষ জনবলকে পুরোপুরি হারাতে চায় না। তারা একটি দক্ষ জনশক্তি। এই দক্ষ জনবল নষ্ট হোক, আমরা চাই না। ভবিষ্যতে প্রাণিসম্পদ খাতে নতুন কোনো প্রকল্প হাতে নেওয়া হলে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর বিষয়ে সরকার ইতিবাচকভাবে চিন্তা করবে।” তিনি আরও বলেন, “জনগণের কল্যাণে কাজ করাই সরকারের লক্ষ্য। তাই প্রকল্পের অভিজ্ঞ জনবলকে ভবিষ্যতে কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

 

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...