পরীক্ষামূলক সংস্করণ

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন সংসদ সদস্য জেবা আমিন খান!

রংপুরের পীরগঞ্জে জুলাই অভ্যুত্থানের বীর শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন সংসদ সদস্য জেবা আমিন খান।বুধবার (১৭ জুন) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর এলাকায় শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে গিয়ে তাঁর কবর জিয়ারত করেন সংসদ সদস্য জেবা আমিন খান। কবর জিয়ারত ও মোনাজাত শেষ করার পর তিনি শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন, তাদের সান্ত্বনা দেন এবং সার্বিক খোঁজখবর নেন। এই সময় সংসদ সদস্যের সঙ্গে রংপুরের জেলা প্রশাসক রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহামুদুন নবী চৌধুরী পলাশসহ স্থানীয় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় ও কথা বলার সময় সংসদ সদস্য জেবা আমিন খান হুবহু বলেন, ‘গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আবু সাঈদের আত্মত্যাগ জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’ আবু সাঈদের মতো বীরদের আত্মত্যাগের ফলেই দেশে নতুন এক সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে বলে এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মন্তব্য করেন এবং আবু সাঈদের পরিবারের পাশে সব সময় থাকার আশ্বাস প্রদান করেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...