পরীক্ষামূলক সংস্করণ

জামিন পেলেন না অভিনেতা আলভী, গেলেন জেলে

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীকে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়ার বিরুদ্ধে তার স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে তিনি আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিনের আবেদন করেন। দুপুর দেড়টার দিকে জাহের আলভী আদালতে হাজির হন এবং দুপুর ১টা ৫৬ মিনিটে মামলার শুনানি শুরু হলে তিনি কাঠগড়ায় দাঁড়ান। শুনানি শেষে দুপুর আড়াইটার দিকে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে জাহের আলভীর পক্ষে ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়াসহ বেশ কয়েকজন আইনজীবী শুনানি করেন। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করে তাকে কারাগারে রাখার পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

জাহের আলভীর জামিন আবেদনে তার আইনজীবীরা উল্লেখ করেন, “আসামি এই ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত নন। প্রেমের বিয়ে করার কারণে বাদী শুধু ব্যক্তিগত জিদ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে হয়রানিমূলকভাবে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই।” আবেদনে আরও জানানো হয় যে, ঈদ উপলক্ষে নাটক নির্মাণের জন্য গত ২৫ ফেব্রুয়ারি তিনি নেপালে অবস্থান করছিলেন এবং সেই সময়েই তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আফরা ইবনাত ইকরাকে উদ্ধার করেন তার পরিবারের সদস্যরা। পরে বাসার মালিক ও স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর ওই দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান বাদী হয়ে মিরপুর ডিওএইচএস এলাকার ঘটনার প্রেক্ষিতে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে ইকরার বাবা উল্লেখ করেন, দীর্ঘদিনের “পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই” ইকরা আত্মহত্যা করতে “বাধ্য হয়েছেন”।

পারিবারিক সূত্রে জানা গেছে, অভিনেতা জাহের আলভী ও আফরা ইবনাত ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তাদের সংসারে ১টি ছেলেসন্তান রয়েছে। এর আগে এই একই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেছেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...