পরীক্ষামূলক সংস্করণ

ছাতকে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ঘাতক স্বামী গ্রেপ্তার

দাম্পত্য কলহের জেরে সুনামগঞ্জের ছাতকে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ঘাতক স্বামী আমির আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সুনামগঞ্জের ছাতক উপজেলায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে আমির আলী (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা এলাকার খাদিমনগর ইউনিয়নের ধুপাগুল কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমির আলী শান্তিগঞ্জ উপজেলার পাগলা পূর্বপাড়া গ্রামের ছুরাব আলীর ছেলে। পেশায় সিএনজি চালক আমির আলী তার শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন। এই ঘটনায় নিহত হওয়া স্ত্রীর নাম আছিয়া বেগম (৩৫)। তিনি ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের আলাপুর গ্রামের মৃত উস্তার আলীর মেয়ে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় ১৮–১৯ বছর আগে আমির আলী ও আছিয়া বেগমের বিয়ে হয়েছিল। গত ১৫ জুন পারিবারিক বিষয় নিয়ে এই দম্পতির মধ্যে চরম বিরোধের সৃষ্টি হয়। এর একপর্যায়ে আলাপুর গ্রামের একটি কালভার্টের ওপর আছিয়া বেগমকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন আমির আলী। এতে আছিয়া বেগম গুরুতরভাবে আহত হন। ঘটনার পর স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ জুন দুপুরে আছিয়া বেগম মারা যান। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বজন আফিয়া বেগম বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের পর থেকে আসামি আমির আলী পলাতক ছিলেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমির আলী এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গৃহবধূ হত্যার ঘটনায় বিভিন্ন বিষয় সামনে আসছে। পরকিয়াজনিত বিরোধেরও কিছু আভাস পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’ তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...