পরীক্ষামূলক সংস্করণ

ন্যাটোর হামলায় ‘ধ্বংসাত্মক জবাব’ দেবে রাশিয়া

ন্যাটোভুক্ত কোনো দেশ রাশিয়ার ওপর হামলা চালালে তার জবাব হবে ‘চূড়ান্ত ও ধ্বংসাত্মক’—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে রাশিয়া।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৮ জুন) এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মারিয়া জাখারোভা। তিনি বলেন, ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্র রাশিয়ার কোনো অঞ্চলে হামলা চালালে তার পরিণতি হবে ভয়াবহ।

জাখারোভা বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের প্রতিক্রিয়া হবে চূড়ান্ত এবং বিধ্বংসী। যারা এমন পদক্ষেপ নেবে, তাদের জন্য এর ফলাফল অত্যন্ত গুরুতর হবে।’

তিনি আরও দাবি করেন, পশ্চিমা সামরিক নেতৃত্ব কিংবা কোনো বাহিনীই রাশিয়ার পাল্টা প্রতিক্রিয়া ঠেকাতে সক্ষম হবে না। একই সঙ্গে তিনি ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের পদক্ষেপ মহাদেশটিকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।

রাশিয়ার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ইউক্রেনের চালানো বড় আকারের ড্রোন হামলায় রাজধানী মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়।

হামলার ফলে বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ড্রোনের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। নিরাপত্তা পরিস্থিতির কারণে মস্কোর প্রধান বিমানবন্দরগুলোতে সাময়িকভাবে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়।

বিশ্লেষকদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ন্যাটো ও রাশিয়ার মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ায় ইউরোপীয় নিরাপত্তা পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...