পরীক্ষামূলক সংস্করণ

‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন এমপি জেবা আমিন

জাতীয় সংসদে ‘কাঁচা রাস্তা’ শব্দ ব্যবহারের মাধ্যমে দেশের সড়কের বাস্তব অবস্থা বোঝাতে সঠিক বাংলা ব্যবহার করেছেন বলে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিন খান।

জাতীয় সংসদে ‘কাঁচা রাস্তা’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিন খান। তার এই বক্তব্য নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। বৃহস্পতিবার (১৮ ১৮ জুন) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভানেত্রী ও ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক জেবা আমিন খান এই ব্যাখ্যার কারণ জানান।

বক্তব্যের বিষয়ে জেবা আমিন বলেন, “আমি কী বোঝাব বলেন। আমাদের দেশের রাস্তাগুলোর যে অবস্থা, আমি তো ‘কাঁচা রাস্তা’ সঠিক বাংলা বলেছি, তাই না? তো এখন আমি কী বলবো? ডার্ট রোড? অর আনপেইভড রোড? আপনারা কোনটা বললে বুঝবেন? আনপেইভড রোড আর ডার্ট রোড বললে তো বুঝতেন না। এজন্য আমি ‘কাঁচা রাস্তা’ বলেছি।” আমাদের রংপুর-৬ এর যিনি সংসদ সদস্য, তিনি প্রথমে বলেছেন ‘কাঁচা রাস্তা’ উল্লেখ করে এমপি আরও বলেন, “আমি রংপুর-৬ এ যাতে কাজগুলো সুন্দর করে হয়, ওই জন্য ‘কাঁচা রাস্তা’ উল্লেখ করেছি।”

এর আগে, গত মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় জেবা আমিন খান দেশের সড়কের বেহাল অবস্থার জন্য সরাসরি দুর্নীতিকে দায়ী করেন। পূর্ববর্তী সরকারের সময়ে বড় বড় উন্নয়ন প্রকল্প নেওয়া হলেও সাধারণ মানুষের জন্য কোনো কার্যকর উন্নয়ন হয়নি বলেও সুনির্দিষ্ট অভিযোগ করেন তিনি। তার দাবি, এসব অনিয়মের কারণে এখনো দেশের বিভিন্ন স্থানে কাঁচা রাস্তার সমস্যা রয়ে গেছে এবং সাধারণ জনগণ চরম ভোগান্তিতে রয়েছে। বক্তব্যের শেষভাগে একইসঙ্গে তিনি বর্তমান সরকারকে সময় দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। তার এই বক্তব্যকে ঘিরে বর্তমানে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...