পরীক্ষামূলক সংস্করণ

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংয়ে সীমা

অল ক্রাইমস টিভি ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় সাময়িক সীমা আরোপ করা হচ্ছে। আগামী ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিকাশ, নগদ, রকেটসহ সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করা যাবে। প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা হবে এক হাজার টাকা এবং দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে।

এ ছাড়া এই সময়ের মধ্যে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা স্থানান্তর সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে প্রার্থী ও সমর্থকদের ঘোষিত নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা থাকবে না।

নির্বাচনে অর্থের অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এই প্রস্তাব দিয়েছে, যা বাস্তবায়নে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। চলতি সপ্তাহেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে নগদ অর্থ জমা ও উত্তোলনে নজরদারি জোরদার করা হয়েছে। এক দিনে কোনো হিসাবে ১০ লাখ টাকা বা তার বেশি নগদ লেনদেন হলে তা বিএফআইইউকে রিপোর্ট করতে হবে। নির্দেশনা লঙ্ঘন করলে অর্থ পাচার প্রতিরোধ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...