পরীক্ষামূলক সংস্করণ

২ দিন ধরে সাগরে ভাসছিলেন ৪ জেলে, অবশেষে জীবিত উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়া সংলগ্ন গভীর সাগরে ফিশিং বোটের ইঞ্জিন বিকল হয়ে ২ দিন ধরে ভাসতে থাকা ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজার থেকে দু’দিন আগে ‘এফবি সৌরভ’ নামের একটি ফিশিং বোটে করে ওই ৪ জন জেলে চট্টগ্রামের সন্দ্বীপের উদ্দেশে রওনা হয়েছিলেন। তবে যাত্রার দিনই কক্সবাজারের কুতুবদিয়ার পশ্চিমের গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং তাঁরা দিকবিদিক হারিয়ে সাগরে ভাসতে থাকেন। একপর্যায়ে শুক্রবার সকাল ৯টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে গভীর সাগরে জেলেদের এভাবে আটকে পড়ার বিষয়টি জানতে পারে কোস্ট গার্ড কর্তৃপক্ষ।

পরবর্তীতে আটকে পড়া জেলেদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে সমুদ্রে টহলে নিয়োজিত বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। কোস্ট গার্ডের সদস্যরা গভীর সমুদ্র থেকে বিকল হওয়া বোটসহ ওই ৪ জন জেলেকে সম্পূর্ণ জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারের পর কোস্ট গার্ডের পক্ষ থেকে তাঁদের প্রাথমিক চিকিৎসাসহ প্রয়োজনীয় অন্যান্য সহায়তা দেওয়া হয়। সমস্ত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত ৪ জন জেলেসহ ফিশিং বোটটি নিরাপদভাবে তাদের মূল মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান যে, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদীর তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এসব এলাকায় সামগ্রিক আইনশৃঙ্খলা নিশ্চিতকরণের পাশাপাশি জনগণের জান-মাল রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমনের সঙ্গে নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদান এবং সমুদ্রে মৎস্য আহরণে নিয়োজিত জেলেদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের মধ্যদিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...