পরীক্ষামূলক সংস্করণ

রাজধানীতে জানালার গ্রিল কেটে ৭০ লাখ টাকার ৩০ ভরি স্বর্ণ ও নগদ টাকা চুরি

রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি আবাসিক ফ্ল্যাটের জানালার গ্রিল কেটে নগদ টাকা, দুটি স্মার্টফোন এবং প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ৩০ ভরি স্বর্ণালংকারসহ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

মিরপুরের পল্লবীর ১৪ নম্বর রোডের ২৮ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহকর্তা ৬৫ বছর বয়সী মো. গোলাম কিবরিয়া জানান, গত ১৮ জুন ২০২৬ তারিখ বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ১১টার মধ্যে অজ্ঞাতনামা চোর চক্র এই ঘটনা ঘটায়। ঘটনার সময় তার স্ত্রী বোনের মৃত্যুর সংবাদ পেয়ে আগে থেকেই গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন এবং গোলাম কিবরিয়া বিকেল ৪টার দিকে ফ্ল্যাটে তালা দিয়ে তার দোকানে যান। রাত ১১টার দিকে তিনি বাসায় ফিরে মূল দরজার তালা খোলার চেষ্টা করে ব্যর্থ হন এবং পরে একজন তালা মিস্ত্রি ডেকে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

ভেতরে প্রবেশ করে গৃহকর্তা দেখতে পান, ফ্ল্যাটের দক্ষিণ দিকের জানালার লোহার গ্রিল কাটা এবং ঘরের ভেতরের সব জিনিসপত্র এলোমেলো ও ছড়ানো-ছিটানো অবস্থায় পড়ে রয়েছে। চোর চক্র ঘরের ভেতরের আলমারি ভেঙে ভেতরে রাখা নগদ ১ লাখ টাকা, আনুমানিক ৭০ লাখ টাকা বাজারমূল্যের ৩০ ভরি ওজনের বিভিন্ন নকশার স্বর্ণালংকার, ১৮ হাজার টাকা মূল্যের একটি স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোন এবং ২৫ হাজার টাকা মূল্যের একটি ওপ্পো ব্র্যান্ডের স্মার্টফোনসহ আরও প্রায় ২০ হাজার টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার পর প্রতিবেশীদের সঙ্গে আলোচনা ও মালামালের হিসাব মেলাতে কিছুটা দেরি হওয়ায় ১৯ জুন ২০২৬ তারিখ শুক্রবার তিনি পল্লবী থানায় হাজির হয়ে একটি লিখিত এজাহার দায়ের করেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির এই চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “চুরির ঘটনার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে তদন্ত শুরু হয়েছে।”

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...