পরীক্ষামূলক সংস্করণ

রাজৈরে ট্রাক উল্টে দুই মৌচাষি নিহত, আহত ১

অল ক্রাইমস.টিভি ডেস্ক

মাদারীপুরের রাজৈর উপজেলায় ট্রাক উল্টে দুই মৌচাষি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার ভোর পাঁচটার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের পশ্চিম রাজৈর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চরবালিয়া এলাকার রানা আহমেদ (২৭) ও মো. লিখন (১৮)। তাঁরা ট্রাকে করে জামালপুর থেকে মাদারীপুরের কালকিনিতে যাচ্ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, পশ্চিম রাজৈর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রধান খবর

গ্রাম পুলিশদের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা, অবসরকালীন আনুতোষিক ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্তে সাধারণ সদস্যদের মাসিক বেতন ১০ হাজার ৫০০ এবং প্রধানদের ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতি ইউনিয়নে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগ ও ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।

৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া বাণীতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির জন্য অর্থায়ন বা লস অ্যান্ড ড্যামেজ তহবিল বাড়ানোর দাবি জানাবে বাংলাদেশ।

আসছে...