পরীক্ষামূলক সংস্করণ

বাংলাদেশ সীমান্তে দ্রুত এগোচ্ছে কাঁটাতারের বেড়া: মোদি

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দুই দিনের পশ্চিমবঙ্গ সফরের প্রথম দিন শনিবার (২০ জুন) হুগলির তারকেশ্বরে আয়োজিত একটি জনসভায় পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে দেওয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কথা জানান। এই অনুষ্ঠানে তাঁর সাথে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। ভারতের প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে সীমান্ত নিরাপত্তা জোরদার করার বিষয়টি উল্লেখ করে বলেন যে, পূর্ববর্তী রাজ্য সরকার দশকের পর দশক ধরে সীমান্তে কাঁটাতারের বেড়া বা ফেন্সিং দেওয়ার জন্য জমি হস্তান্তরের যে আইনি প্রক্রিয়া ছিল তা আটকে রেখেছিল। কিন্তু রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসতেই সেই কাজ পুনরায় শুরু হয়েছে এবং এখন তা দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের ঐতিহাসিক প্রেক্ষাপট ও রাজনৈতিক পরিবর্তনের কথা বিশদভাবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, পরাধীন থাকাকালীন সময়ে পশ্চিমবঙ্গ অনেক অত্যাচার সহ্য করেছে এবং ১৯৪৬ সালের কলকাতার হিংসা ও নোয়াখালীর দাঙ্গায় অনেক নির্দোষ বাঙালি মানুষের মৃত্যু হয়েছিল। পুরো বাংলাকে যখন পাকিস্তানের অংশ করার চেষ্টা হচ্ছিল, তখন কংগ্রেস সেই ষড়যন্ত্রকারীদের সামনে আত্মসমর্পণ করলেও ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনবদ্য চেষ্টায় পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছিল এবং ১৯৪৭ সালের ২০ জুন বাংলার প্রাদেশিক আইনসভায় এই সিদ্ধান্ত পাস হয়। তিনি অভিযোগ করেন যে, এর আগে কংগ্রেস, বাম এবং সর্বশেষ তৃণমূল কংগ্রেস দশকের পর দশক ধরে পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের আখড়া বানিয়ে ফেলেছিল, বাংলায় তোষণের রাজনীতি শুরু করেছিল এবং পুরানো সরকারের আমলে এখান থেকে শিল্পপতিরা পালিয়ে যাচ্ছিলেন। দুর্নীতি প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে তিনি উল্লেখ করেন যে, মানুষ একজোট হয়ে তৃণমূলকে সরিয়ে রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনার পর এখন বাংলায় কাটমানি রাজ শেষ হয়েছে, লুটেরাদের জেলে পাঠানো হচ্ছে এবং সিন্ডিকেট রাজ চালানো ব্যক্তিরা ক্ষমা চাইছে। ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস প্রসঙ্গে তিনি জানান যে, এবার তিনি পশ্চিমবঙ্গেই যোগ দিবস পালন করছেন এবং বাংলার প্রতিটি মানুষকে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, বিগত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে ‘১লা বৈশাখ’ দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হলেও, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বর্তমান সরকারের সিদ্ধান্তে এই প্রথমবার সরকারিভাবে ২০ জুন দিনটি অফিশিয়াল ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বক্তব্যে হুবহু বলেন, “দশকের পর দশক ধরে পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের আখড়া বানিয়ে ফেলেছিল বাম, কংগ্রেস ও তৃণমূল। আপনারা দেখেছেন সীমান্তে ফেন্সিং (কাঁটাতারের বেড়া) দেওয়ার জন্য জমি হস্তান্তরের যে প্রক্রিয়া, বিগত রাজ্য সরকার দশকের পর দশক সেই প্রক্রিয়া আটকে রেখেছিল। কিন্তু নতুন সরকার আসতেই সেই কাজ শুরু হয়েছে। কাঁটাতারের বেড়া নির্মাণকাজ দ্রুত এগোচ্ছে।”

তিনি আরও বলেন, “বাংলা একসময় ভাঙন, বিভাজন ও রক্তপাত সহ্য করেছে। যখন পুরো বাংলাকে পাকিস্তানের অংশ করার চেষ্টা হচ্ছিল, তখন কংগ্রেস ওই ষড়যন্ত্রকারীদের সামনে আত্মসমর্পণ করেছিল। সেসময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চেষ্টায় হিন্দুরা জমি পেয়েছেন। স্পষ্ট বলেছিলেন যে, পশ্চিমবঙ্গকে পাকিস্তানের অংশ করা যাবে না। ইতিহাসকে নষ্ট করার চেষ্টা করেছে কংগ্রেস। পশ্চিমবঙ্গ দিবসকে ভোলানোর চেষ্টা করেছিল।”

বক্তব্যের শেষ অংশে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “এবার আমি পশ্চিমবঙ্গেই যোগ দিবস পালন করছি। আমি চাই বাংলার কোণে কোণে যেন যোগ দিবস পালিত হয়। আপনারা প্রত্যেকেই এই অনুষ্ঠানে অংশ নিন। বাংলা এবার আর থামবে না, এবার ইতিহাস গড়বে বাংলা।”

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...