পরীক্ষামূলক সংস্করণ

মানিকগঞ্জে ৩৮ কোটির চার লেন সড়কে ১৯৭৬ সালের দুই লেনের সেতু

মানিকগঞ্জে প্রায় ৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত চার লেনের সড়কের শতভাগ সুফল থেকে জেলাবাসী বঞ্চিত হচ্ছেন, কারণ শহরের প্রাণকেন্দ্রের গুরুত্বপূর্ণ খালপাড় সেতুটি এখনও দুই লেনের রয়ে গেছে এবং জমি সংক্রান্ত মামলার জটিলতায় দীর্ঘ ছয় বছর ধরে নতুন সেতু নির্মাণ কাজ আটকে আছে।

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বেউথা পর্যন্ত চার লেনের সড়ক চালু হওয়ার পর থেকে এই রুটে যানবাহনের চাপ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। তবে ১৯৭৬ সালে নির্মিত জরাজীর্ণ ও সংকীর্ণ খালপাড় সেতুটি দুই লেনের হওয়ায় তা বর্তমানের অতিরিক্ত যানবাহনের চাপ সামলাতে পারছে না। এই সেতুর এক পাশে সেওতা, থানা রোড ও বাসস্ট্যান্ডমুখী তিনটি এবং অপর পাশে বান্দুটিয়া, বেউথা ও শহরে প্রবেশের আরও তিনটি সড়কসহ মোট ছয়টি সংযোগ সড়ক যুক্ত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের দপ্তর ও বাণিজ্যিক এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের একমাত্র মাধ্যম এই সেতুটি হওয়ায় এখানে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিনিয়ত তীব্র যানজট তৈরি হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ মোতায়েন থাকলেও জনদুর্ভোগ ও যানজটের কোনো উন্নতি হচ্ছে না।

স্থানীয় মুদি দোকানি রাব্বি মিয়া জানান, “অতিরিক্ত যানবাহনের চাপে সেতু এলাকায় প্রায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।” পথচারী সোহরাব হোসেন ও রিকশাচালক সোহেল মুন্সির মতে, চার লেনের সড়ক মানিকগঞ্জের জন্য বড় উন্নয়ন হলেও, খালপাড় সেতু প্রশস্ত না হওয়ায় মানুষ সুফলের চেয়ে ভোগান্তিই বেশি পাচ্ছে।

মানিকগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে প্রায় ৩৮ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে বাসস্ট্যান্ড থেকে বেউথা পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করার কাজ বহু আগে শেষ হয়। তবে জমির রেকর্ড সংক্রান্ত মামলার কারণে গত ছয় বছর ধরে নতুন সেতু নির্মাণ কাজ সম্পূর্ণ থমকে আছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এই পুরনো সেতুটি কোনো রকমে জোড়াতালি দিয়ে সংস্কার করে চালানো হচ্ছে। এই চরম জনভোগান্তি নিরসনে চলতি বছরের ৩১ মার্চ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের পক্ষ থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে একটি ডি.ও (আধা-সরকারি) চিঠি পাঠানো হয়েছে, যেখানে পিএমপি (মেজর-সেতু) কর্মসূচির আওতায় দ্রুত একটি প্রশস্ত সেতু নির্মাণের বিশেষ অনুরোধ জানানো হয়।

সেতু নির্মাণে আইনি জটিলতার বিষয়ে মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার আলম বলেন, “সেতুর উত্তর পাশে ট্রাফিক পুলিশের জায়গা নিয়ে একটি মামলা চলমান থাকায় নতুন সেতু নির্মাণ সম্ভব হচ্ছে না। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”

একই বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার সারওয়ার আলম বলেন, “সেতুর উত্তর পাশের জমি নিয়ে মামলা আদালতে বিচারাধীন। আদালতের রায় অনুযায়ীই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে জনগণের দুর্ভোগ কমাতে সমন্বিত যেকোনো সিদ্ধান্ত বাস্তবায়নে পুলিশ প্রস্তুত রয়েছে।”

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...